২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বাস উল্টে দুই পথচারী নিহত

জামালপুর সদর উপজেলায় বাস উল্টে দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৩০ যাত্রী।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 06:20 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

রোববার বিকাল ৩টায় জামালপুর-টাঙ্গাইল সড়কের বড়ভিটায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার মেঘা নয়াপাড়ার জয়নাল আবেদীনের ছেলে কামাল হোসেন (৩৮) এবং সাতকুড়া গ্রামের মৃত মহির উদ্দিনের স্ত্রী সবুরন বেওয়া (৭০)।

আহতদের মধ্যে সোহরাব হোসেন (২৩), জাহান আরা (৪০), হাফিজুর (১১), আকাশ (৭), বিল্লাল (১৮) ও রাজুকে (৩৫) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সোহেল সিদ্দিকী জানান, ঢাকা থেকে জামালপুরগামী মহানগর সার্ভিসের বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই কামাল ও হাসপাতালে নেয়ার পথে সবুরন বেওয়া মারা যান।

এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী জামালপুর-টাঙ্গাইল সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।