২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকা থেকে আটক করা হয়

শহীদুল ইসলাম ওরফে আবুল ডাকাতকে (২৫)।

শহীদুল ওই এলাকার মৃত আবদুস সালামের ছেলে।

চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানিয়েছেন, একটি বসতবাড়িতে ডাকাতির চেষ্টাকালে পুলিশ খবর পেয়ে অভিযান চালায়।

এ সময় তার কাছ থেকে একটি বন্দুক ও ৪টি কার্তুজ পাওয়া যায়। এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান ওসি।