২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দুর্ঘটনায় নিহত ২

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আরো দুইজন আহত হয়েছেন।  

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 04:31 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, বুধবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকার কাওয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নায়েরগাঁও এলাকার বাড়িগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে জিসান আহমেদ (১৮) এবং অজ্ঞাত এক নারী (৩০)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই মোরশেদ বলেন, দুপুরে জিসান ও তার দুই বন্ধু  মোটরসাইকেলে চড়ে মতলবের নায়েরগাঁও থেকে দাউদকান্দির গৌরিপুর যাচ্ছিলেন।

চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি এক নারী পথচারীকে ধাক্কা দিয়ে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী ও জিসানের মৃত্যু হয়।

আহত মোটরসাইকেল আরোহী শুভ (১৭) ও করিমকে (১৮) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।