২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মোটরসাইকেল চালক খুন

ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

বুধবার সকালে উপজেলার পিয়ারীকান্দা এলাকায় থেকে রিয়াজ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়।

হালুয়াঘাট থানার ওসি ফজলুল করিম জানান, মঙ্গলবার রাতে উপজেলার ধারা বাজার থেকে দুইযাত্রী নেত্রকোনার কলমাকান্দা যাওয়ার জন্য রিয়াজের মোটর সাইকেল ভাড়া করে।

তিনি বলেন, “পথে পিয়ারীকান্দায় যাত্রীবেশী দূর্বৃত্তরা রিয়াজকে হত্যা করে মোটর সাইকেল নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”

লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।