২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে বাসচাপায় শিশু নিহত

কক্সবাজারের রামু উপজেলায় একটি মিনিবাসের ধাক্কায় তারেক ইসলাম (১১) নামের এক শিশু নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 08:06 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় এ ঘটনা ঘটে।

তারেক খুনিয়াপালং ইউনিয়নের মনজুর আহমদের ছেলে।

রামু উপজেলার তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ জানান, সড়কের পাশে খেলা করার সময় সি-লাইন পরিবহনের বাসটি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

লোকজন বাসটি আটক করে। তবে চালক পালিয়ে যায় বলে জানান এসআই সামাদ।