২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

সাভারে এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 04:15 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

সোমবার সকালে সাভারের আমিনবাজারের সালেপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা ব্যবসায়ী আলমগীর হোসেনকে (৩২) গুলি করে দুই লাখ টাকা, মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

আলমগীর হোসেনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যবসায়ীর ভায়রা তালাশ হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বরাত দিয়ে সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীর বংশাল এলাকা থেকে মোটরসাইকেলে করে পাবনা যাচ্ছিলেন ব্যবসায়ী আলমগীর।

ভোর ৬টার দিকে তিনি আমিনবাজারের সালেপুর সেতুর কাছে পৌঁছলে ৩/৪ জন দুর্বৃত্ত একটি প্রাইভেটকার দিকে ব্যারিকেট দেয়। তখন প্রাইভেটকার থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়লে একটি গুলি আলমগীরের ডান হাঁটুতে লাগে।

ওসি আরও বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। তবে তদন্ত চলছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।