জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম পর্বের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের স্নাতকোত্তর (মাস্টার্স) প্রথম পর্ব পরীক্ষার ২৯টি বিষয়ের ফল প্রকাশ করা হয়েছে।
এতে দেশের ৬৮টি কলেজের ৪২ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ হাজার ৬৩৭ জন উর্ত্তীণ হয়েছেন।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.addmission.info এবং www.nubd.info থেকে ফল জানা যাবে।
গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত এই পরীক্ষা হয়।
