ফলকে নিজামীর নাম, গুঁড়িয়ে দিল জনতা
জামালপুরে একটি ভবনের ফলকে যুদ্ধাপরাধের মামলায় বিচারাধীন ও জামায়াতে ইসলামী আমীর মাওলানা মতিউর রহমান নিজামী নাম থাকায় তা গুঁড়িয়ে দিয়েছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
চারদলীয় জোট সরকারের কৃষি মন্ত্রী মতিউর রহমান নিজামী ২০০২ সালের ৬ সেপ্টেম্বর জামালপুর সদর উপজেলা কৃষি অফিস ভবন উদ্বোধন করেন। সেখানের ফলকেই নিজামীর নাম ছিল।
জামালপুর গণজাগরণ মঞ্চের যুগ্ম আহবায়ক সৈয়দ তানভীর আহমেদের নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনতা ওই নামফলক রোববার দুপুরে ভেঙ্গে দেয়।
এ সময় বিক্ষুব্ধরা দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনায় যুদ্ধাপরাধীদের নামের ফলক অপসারণের দাবি জানান।
