বরগুনায় প্রকৌশলী পরিচয়ে অর্থ হাতিয়ে নেয়ায় গ্রেপ্তার ১
প্রকৌশলী পরিচয় দিয়ে নলকূপ দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে বরগুনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নাসির উদ্দিন ওরফে কবির পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের জামিরতলা গ্রামের বাসিন্দা।
শনিবার রাতে সরিষামুড়ি থেকে আটক করা হয় বলে জানান বেতাগী থানার ওসি বাবুল আখতার।
তিনি বলেন, নাসির নিজেকে প্রকৌশলী পরিচয় দিয়ে ২৫ হাজার টাকায় দুটি নলকূপ দেয়ার কথা বলে সরিষামুড়ি ইউনিয়নের আলতাফ হোসেন মৃধার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন।
নাসিরের বিরুদ্ধে বেতাগী থানায় একটি প্রতারণার মামলা হয়েছে বলে জানান তিনি।
