২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় শিবিরের পৌর সভাপতিসহ ৩ জন গ্রেপ্তার  

নাশকতার পরিকল্পনার অভিযোগে বরগুনা পৌর ছাত্র শিবিরের সভাপতিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 04:16 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

বরগুনা থানার ওসি (তদন্ত) পুলক রায় জানান, শনিবার রাত দেড়টার দিকে বরগুনা ডিকেপি রোডের একটি ভাড়া বাসা থেকে দেশিয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- পৌরসভা ছাত্র শিবিরের সভাপতি আবু জাফর, সদস্য গোলাম সরোয়ার ও জসিম উদ্দিন। 

বরগুনা থানার ওসি শীলমনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক তিন জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি ছেনা, দুটি দা ও একটি চাপাতি উদ্ধার করা করা হয়েছে।