২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বাস-নসিমন সংঘর্ষে নিহত ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাস ও ইঞ্জিনচালিত স্থানীয় পরিবহন নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত পাঁচজন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 03:11 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

রোববার বেলা ১টার দিকে উপজেলা কানাইডাঙ্গা গ্রামের গহড়া মোড়ে এ দুর্ঘটনায় নিহতরা সবাই নসিমনের যাত্রী।

এরা হলেন- মুন্সীপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মঞ্জেলা বেগম (২৫), কালু শেখের স্ত্রী ছলে বেগম (৫০) ও আতিয়ার রহমানের স্ত্রী ভেজালি খাতুন (৩০)।

আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দামুড়হুদা থানার উপ পরিদর্শক (এসআই) ইব্রাহিম জানান, নছিমনে ৮-১০ জন যাত্রী দামুড়হুদার আটকবর থেকে মুন্সীপুরের দিকে যাচ্ছিল।

নছিমনটি গহড়া মোড়ে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যায়।