নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
নীলফামারী সদর উপজেলায় সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার টুপামারী ইউনিয়নের কামারপাড়ায় এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি (তদন্ত) বাবুল আখতার জানান, নিহত মশিউর রহমান (১৬) ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে।
