সমস্যা নিয়ে দলাদলি নয়: আশরাফ
সমস্যা নিয়ে ‘রাজনীতি’ না করার আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এক্ষেত্রে সমগ্র দেশ এক থাকতে হবে।
শনিবার রাজধানীর মিরপুরে ওয়াসার বোতলজাত পানি উৎপাদন কেন্দ্র পরিদর্শন ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
নদীর তীরে গড়ে ওঠা কারখানা প্রসঙ্গে তিনি বলেন, “বুড়িগঙ্গা-শীতলক্ষ্যার পাশে অপরিকল্পিত কারখানা গড়ে উঠেছে। পদ্মা-মেঘনার পাশেও যদি এরকম হয় তাহলে ঢাকাবাসীর শেষ সুযোগ নষ্ট হয়ে যাবে।”
সরকারের পাশাপাশি সবাইকে নদী তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আশরাফ বলেন, “এই দায়িত্ব সকলের। সবাই সচেতন হলে পরিবেশ ঠিক থাকবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াসার চেয়ারম্যান রহমত উল্লাহ।
