২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঠিকাদার গুলিবিদ্ধ

চট্টগ্রামের চকবাজার থানাধীন বগার বিল এলাকায় এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 09:14 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

আহতের নাম টিপু (৩৪)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও তাৎ¶ণিকভাবে তার নাম জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকেলে বগার বিল এলাকায় টিপু গুলিবিদ্ধ হন। চলতি বছরের শুরুতে মাস্টারপুল এলাকায় ইমন নামে একজন খুন হন। এরপর থেকে এলাকায় আধিপত্য বি¯—ারকে কেন্দ্র করে স্থানীয় দুই প¶ের মধ্যে বিরোধ চলছে।

ওসি আতিক আহমেদ জানান, শনিবার বিকেলে সাত-আটজন যুবক অস্ত্রশস্ত্র নিয়ে একটি ট্রাকযোগে প্রতিপ¶ের ওপর হামলা চালাতে যাচ্ছিল। তখন টিপু তাদের বাধা দেয়ার চেষ্টা করে।

“এ সময় পাইপগান থেকে টিপুকে ল¶্য করে গুলি ছোড়া হয়।”