২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জামায়াতের মিছিল থেকে বোমা বিস্ফোরণ

রাজশাহীতে নগরীতে মিছিল থেকে হাতবোমার ফাটিয়েছে জামায়াতে ইসলামীর কর্মীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 02:33 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

শনিবার সকালে নগরীর নিউমার্কেট এলাকায় ঝটিকা মিছিল বের করে তারা।

বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে নিউমার্কেটের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরকর্মীরা। আতঙ্ক সৃষ্টির জন্য তারা মিছিল থেকে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

তবে পুলিশ পৌঁছার আগেই নগর ভবনের সামনে গিয়ে মিছিল শেষ করে তারা।

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে গত বৃহস্পতিবার হাই কোর্ট রায় দেয়ার পর তা প্রত্যাখ্যান করে শনিবার বিক্ষোভের ডাক দেয় দলটি।