লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত হারুনুর রশিদ হামছাদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
বৃহস্পতিবার মধ্যরাতে হাসন্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল জলিল জানান, হামছাদী ইউনিয়নের বাসু বাজারে তারাবির নামাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে রফিক মাস্টার ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা হারুনুর রশিদকে কুপিয়ে ও গলা কেটে লাশ রাস্তার পাশে ফেলে রেখে যায়।
রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চরছে বলে জানান এসআই আবদুল জলিল।
