২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় জামায়াতের ৬ নেতা আটক

চুয়াডাঙ্গার তিন থানা থেকে জামায়াত ইসলামীর ছয় নেতাকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 06:11 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলায় থেকে তিনজন, দামুড়হুদায় দুইজন ও আলমডাঙ্গা উপজেলা থেকে একজনকে আটক করা হয়েছে।

নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন, জামায়াতের জীবননগর থানার রায়পুর ইউনিয়নের আমির সাইদুর রহমান (৪১) ও সাধারণ সম্পাদক আমীর হামজা, হাসাদহ ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক কবির হোসেন (৩৫), দর্শনা ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্বাস আলী (৪৫) ও একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মুক্তি (৩৫) এবং আলমডাঙ্গা থানার দক্ষিণাঞ্চলীয় আমির আহম্মদ জালাল।

জীবননগর থানার ওসি রকিব খান, দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান ও আলমডাঙ্গা থানার ওসি মনিরুদ্দিন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।