২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে ৫ বস্তা ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ১০

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বস্তা ফেন্সিডিলসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 03:16 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজামুল হক জানান, উপজেলার দাঁতমারা, শান্তির হাট, বাগানবাজার, হেঁয়াকো থেকে তাদের আটক করা হয়।

বুধবার সকাল থেকে টানা প্রায় ৩০ ঘণ্টার বেশি সময় ধরে সীমান্তবর্তী এসব এলাকায় অভিযান চালানো হয় বলে জানান তিনি।

এ সময় পাঁচ বস্তা ফেন্সিডিল আটক করা হয় জানিয়ে তিনি বলেন, মোট কত বোতল ফেন্সিডিল আছে তাৎক্ষণিকভাবে তা গোনা হয়নি।