২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপ চ্যানেলে যাত্রীবাহী ট্রলার বিকল

শতাধিক যাত্রী নিয়ে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে একটি ট্রলার বিকল হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 02:25 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপ যাওয়ার পথে সমুদ্রে ট্রলারটি বিকল হয় বলে সন্দ্বীপ থানার ওসি গিয়াস উদ্দিন জানান। 

প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুমিরা গুপ্তছড়া ঘাট থেকে সকালে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর চার নম্বর ট্রলারটি সাগরে বিকল হয়ে যায়।

পরে ট্রলারে আটকে পড়া যাত্রীদের স্পীড বোটসহ বিভিন্ন বিকল্প বাহনে করে নিরাপদে পারাপার করা হয় বলে ওসি জানান।

এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।