২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়িচাপায় কিশোরের মৃত্যু

চট্টগ্রামের বায়েজীদ থানাধীন মিরপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 10:02 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

নিহত আলী হোসেনের (১৭) বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাঁশপাড়া গ্রামে। তার বাবার নাম নুরুল আলম।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে সড়কের পাশ দিয়ে হাঁটার সময় মিরপাড়ার ওয়াপদা গেইট এলাকায় একটি হিউম্যান হলার হোসেনকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।