নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অভিযোগে ৩২টি যানবাহনকে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় সদর উপেজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজমের নেতৃত্বে এ অভিযান চলে।
ইউএনও গাউছুল আজম বলেন, বিভিন্ন যানবাহনে কাগজপত্রে ক্রটি ও লাইসেন্স না থাকায় ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
