২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ পেটানোর অভিযোগে দুই যুবক আটক

নারায়ণগঞ্জ শহরের ফলপট্টি এলাকায় কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 07:03 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

বুধবার দুপুরে এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের বাসস্ট্যান্ড এলাকার মঞ্জু মণ্ডলের ছেলে কামাল মণ্ডল ও লক্ষ্মীনারায়ণ এলাকার হেলাল উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, যানজট নিরসন করার জন্য দুপুরে শহরের ফলপট্টি এলাকায় দায়িত্ব পালন করছিলেন পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) সাঈদ।

এ সময় গ্রেপ্তারকৃত দুই যুবক উল্টো পথে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তখন এএসআই সাঈদ বাধা দিলে তাকে মারধর করে তারা।

পরে আশেপাশের লোকজন এসে কামাল ও ইসমাইলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।