২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জালিয়াতির রানী: অর্থমন্ত্রী

এদেশে নির্বাচনে যত জালিয়াতি হয়েছে তা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার তত্ত্বাবধায়নেই হয়েছে মন্তব্য করে তাকে “জালিয়াতির রানী” বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 06:10 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

বুধবার দুপুরে ফেঞ্চুগঞ্জে এক সুধী সমাবেশে মুহিত বলেন, লুটপাট ও দুর্নীতি খালেদা জিয়ার সময় হয়েছে বলেই তৎকালীন অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করেছেন।

এর আগে মন্ত্রী ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহাজালাল সার কারখানার কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

চীন সরকারের দেয়া ৫৬০ মিলিয়ন ইউএস ডলার সহায়তায় এ সার কারখানাটি নির্মিত হচ্ছে।

এ সময় শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া জানান, এ সার কারখানা থেকে প্রতিদিন ১ হাজার ৭৫০ মেট্রিক টন সার উৎপাদন হবে। ইতোমধ্যে প্রায় ৩৯ ভাগ নির্মাণ শেষ হয়েছে।