২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় কাটায় গ্রেপ্তার ১

চট্টগ্রাম  নগরীতে পাহাড় কাটার সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 05:28 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

গ্রেপ্তার মো. আরিফ (২২) পাহাড় কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটরটেরের চালক। বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে আকবর শাহ থানার শাপলা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আকবর শাহ থানার ওসি মো. আবদুর রাজ্জাক জানান, ভোর রাতে দুই ব্যক্তির মালিকানাধীন পাহাড় কাটার সময় ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১০-১২ জন পালিয়ে যায়।

আরিফের এস্কেভেটরটিও আটক করা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনো পাহাড় কাটা যায় না। তাই অনুমতি না থাকায় আরিফকে গ্রেপ্তার করা হয়। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।