২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণভবনের ইফতারে গ্রেনেড হামলায় আহতরা

বিচারপতি, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 08:43 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

মঙ্গলবার গণভবনে অনুষ্ঠিত এই ইফতারে ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আতহরাও ছিলেন।

ওই হামলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৩ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ দলের বহু নেতাকর্মী।

প্রধানমন্ত্রীর সঙ্গে একই টেবিলে বসে ইফতার করেন প্রধান বিচারপতি, স্থানীয় সরকারমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান মূখ্য সচিব।

ইফতারের আগে কূটনীতিক, উচ্চ আদালতের বিচারপতি, সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এসময় ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা হোসেন পুতুল তার সঙ্গে ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।