২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁপাইনবাগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

মঙ্গলবার দুপুরে উপজেলার ছত্রাজিতপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে এ দুর্ঘটনা হয়।

নিহত সানজিদা (৬) উপজেলার মহদীপুর গ্রামের শহীদুল ইসলামের মেয়ে।

শিবগঞ্জ থানার এসআই আতিকুর রেজা জানান, বেলা পৌনে ১২টার দিকে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় সোনামসজিদগামী একটি ট্রাক সানজিদাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রাকটিকে আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান এসআই।