২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে স্বর্ণের বারসহ রাখাইন নারী আটক

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের ট্রানজিট ঘাট থেকে দুটি স্বর্ণের বারসহ মিয়ানমারের এক রাখাইন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 03:20 PM

Updated : 23 Aug 2022, 11:17 AM

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আটক মালা ম্যা (৪৩) মিয়ানমারের মংডু শহরের বাসিন্দা। এক দিন থাকার অনুমতি গিয়ে তিনি টেকনাফ আসেন বলে বিজিবি জানায়।

বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, আটক রাখাইন নারীর কাছ থেকে ৩৩২ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার পাওয়া গেছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।