২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী শহরে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

সোমবার ডিসি মোড়ে এ দুর্ঘটনায় নিহত ঈমান আলী (৫৫) ডিমলা উপজেলার উত্তর তিতপাড়ার হাসান আলীর ছেলে।

পুলিশ বাসচালক জহির উদ্দীনকে (৪৫) গ্রেপ্তার এবং বাসটি আটক করেছে।

নীলফামারী সদর থানার ওসি বাবুল আখতার জানান, জলঢাকা থেকে সৈয়দপুরগামী একটি বাস বিপরীতমুখী মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ঈমান আলীর মৃত্যু হয়।