২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে অলয় হত্যা মামলায় চারজন রিমান্ডে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কলেজছাত্র অলয় হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার বান্ধবীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে হেফাজতে নিয়েছে পুলিশ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 10:01 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

রোববার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাবিদ হোসেনের আদালতে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

শুনানি শেষে অলয়ের বান্ধবী ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ যাত্রাবাড়ি শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকিয়া ইসলাম তানিয়াকে ২ দিন, অলয়ের সহপাঠী নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র লক্ষণ কর্মকার, সাজ্জাদ সরকার সিয়াম ও মোক্তাদির হোসেনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

নিখোঁজের দু’দিন পর শুক্রবার সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অলয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

হত্যার পর অলয়কে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়েছে উল্লেখ করে তার বাবা একটি হত্যা মামলা করলে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।