২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গজ ৭০% স্টক লভ্যাংশ দেবে

শেয়ারহোল্ডারদের জন্য ৭০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বঙ্গজ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 07:50 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

২০১২-১৩ অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

রোববার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও বিদ্যমান একটি শেয়ারের জন্য পাঁচটি রাইট শেয়ার দেয়ারও সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত অর্থবছরে বঙ্গজ লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে সাত টাকা ২০ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে প্রায় ৫০ টাকা ২৭ পয়সা।

আগামী ৮ সেপ্টেম্বর সকাল সোয়া ১২টায় ময়মনসিংহের গৌরীপুরের কলতাপারা বাজারে তাল্লু স্পিনিংয়ের কারখানা প্রাঙ্গণে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ অগাস্ট।