২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জলাবদ্ধতা

ভারী বর্ষণে বরিশাল নগরীর কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 07:27 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

রোববার সকাল থেকে টানা বৃষ্টিপাতের কারণে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে ছোট ছোট রাস্তায় জমে গেছে হাঁটু সমান পানি। কিছু কিছু এলাকায় বাসাবাড়িতেও পানি ঢুকেছে।

বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, ভোর ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

যা চলতি মৌসুমের একটানা সর্বোচ্চ বৃষ্টিপাত।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে বলে জানান তিনি।