২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া মদিনায়

ওমরাহ পালনে মক্কায় যাওয়ার পথে মদিনায় পৌঁছেছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 06:38 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

রোববার ভোরে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন বিরোধী দলীয় নেতা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করা ছাড়াও মসজিদে নবুব্বিতে ইবাদত-বন্দিগী করবেন করবেন খালেদা জিয়া।

এরপর ৩১ জুলাই মক্কায় গিয়ে ওমরাহ করবেন তিনি ।

শনিবার সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশ্যে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন খালেদা জিয়া। স্ত্রী ও দুই ছেলেসহ ছোট ভাই শামীম এস্কান্দার, দলের সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, একান্ত সচিব সালেহ আহমেদ ও আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ বিরোধী দলীয় নেতার সঙ্গে রয়েছেন।

আগামী ৭ আগস্ট বিরোধী দলীয় নেতা দেশে ফিরবেন বলে জানান প্রেস সচিব।