২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি: পদক্ষেপ জানাতে সময় ৭২ ঘণ্টা

হাইওয়ের পণ্য পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে ৭২ ঘণ্টার মধ্যে তা সরকারকে জানাতে বলেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 02:26 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।

স্বরাষ্ট্র সচিব, রেলওয়ে পুলিশসহ অন্য বিবাদীদের এর জবাব দিতে হবে।

একইসঙ্গে পণ্য পরিবহনে চাঁদাবাজি কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- রুলে তা জানতে চেয়েছে আদালত।

দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২৭ জুলাই দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ‘পণ্যের দাম বাড়াচ্ছে পুলিশের চাঁদাবাজি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদন আমলে নিয়েই এ আদেশ দিল হাই কোর্ট।

প্রতিবেদনে বলা হয়, যে সবজি ঢাকা বা চট্টগ্রামের বাজারে ৫০ টাকায় কেজি দরে বিক্রি হয়, তা কৃষক বিক্রি করেন চার থেকে পাঁচ টাকায়। পথে পথে চাঁদাবাজির কারণে ক্ষেত থেকে বাজারে পৌঁছাতে সবজির দাম বেড়ে যাচ্ছে ১০ থেকে ২০ গুণ।

বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য তদারক কমিটির সদস্য এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিনও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য চাঁদাবাজিকে দায়ী করেছেন। ওই কমিটি থেকে অব্যাহতিরও আবেদন করেছেন তিনি।

পুরনো খবর:

দ্রব্যমূল্য কমিটি থেকে অব্যাহতি চাইলেন ‘অসহায়’ হেলাল