২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নদীতে ডুবে গেছে দুই বোন

পাবনার আতাইকুলায় চিকনাই নদীতে দুই সহোদরা শিশু ডুবে গেছে। একজনের লাশ পাওয়া গেলেও আরেকজনের কোনো খোঁজ মেলেনি।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 04:35 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

শনিবার রাজাপুর দুলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পরিবারের বরাত দিয়ে আতাইকুলা থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পরিবারের অজান্তে গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সোমা (৮) ও রুমা (৫) নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়।

সকাল ১১টার দিকে স্থানীয়রা নদীর কিছুটা ভাটি থেকে সোমার লাশ উদ্ধার করেছে। রুমার খোঁজ এখনো পাওয়া যায়নি।