মাগুরায় বাসচাপায় কিশোর নিহত
মাগুরা সদরে শুক্রবার সন্ধ্যায় বাসচাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
মাগুরা-যশোর সড়কের শিমুলিয়ার ঢাল এলাকায় এ দুর্ঘটনায় নিহত রিয়াজ (১৩) এলাকায় একটি তৈরি পোশাকের দোকানে কাজ করত।
সে শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের আকবর হোসেনের ছেলে।
সদর থানার এসআই আনিসুজ্জামান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিয়াজ দোকান মালিকের শিমুলিয়া গ্রামের বাড়ি থেকে ইফতারি নিয়ে শহরে ফিরছিল।
পথে শিমুলিয়ার ঢাল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
