দুপচাঁচিয়ায় শিশু খুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আরাফাত তালুকদার (৬) পরাণপুর গ্রামের দুলাল তালুকদারের ছোট ছেলে। সে পরাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
আরাফাতের মা ফাহিমা খাতুন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আরাফাত নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির এক পর্ায়ে রাত সাড়ে ১১টার দিকে পাশের পোড়াঘাটা গ্রামে একটি বাঁশঝাড়ে আরাফাতের লাশ পাওয়া যায়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, আরাফাতকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আরাফাতের মা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে এতে হত্যার কোনো কারণ কিংবা আসামির নাম উল্লেখ করা হয়নি, বলেন ওসি।
