২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালকসহ দু্জন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 08:06 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

শুক্রবার বিকালে পৃথক ঘটনায় নগরীর দেওয়ান হাটে অটোরিকশা চালক নূরুজ্জামান (৪৫) এবং বড়পোল এলাকায় পথচারী মোহাম্মদ শফি (৪০) নিহত হন।

ডবলমুরিং থানার এসআই মাঈন উদ্দিন জানান, বিকাল পৌনে ৪টার দিকে দেওয়ান হাট এলাকায় ৬ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিক্সা এবং অন্য একটি বাসকে ধাক্কা দেয়।

এসময় দুই বাসের মাঝে পড়ে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় নূরুজ্জামানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন বলে চমেক পুলিশ ফাঁড়ির কনস্টেবল শিবু চন্দ্র নাথ জানান।

এদিকে হালিশহর বড়পুল এলাকায় মোটরসাইকেল চাপায় শফি নিহত হন বলে হালিশহর থানার এসআই আবুল কালাম জানান।

তিনি বলেন, স্থানীয় একটি মোটর গ্যারেজের এক কর্মচারী মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় শফিকে ধাক্কা দেয়।

আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গ্যারেজ কর্মচারীও আহত হয়েছেন। তাকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।