২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় (৩৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 05:56 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরনে  কালো প্যান্ট এবং খয়েরী ডোরাকাটা গেঞ্জি ছিল বলে পুলিশ জানিয়েছে।

রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।