ট্রেনের অগ্রিম টিকিট শুক্রবার থেকে
ঈদ উপলক্ষে রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার সকালে।
চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৯ অগাস্ট ঈদের সম্ভাব্য দিন ধরে আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে।
এরপর ২৭ জুলাই ৫ অগাস্টের, ২৮ জুলাই ৬ অগাস্টের, ২৯ জুলাই ৭ আগস্টের এবং ৩০ জুলাই ৮ অগাস্টের টিকিট বিক্রি করা হবে।
ঈদে বাড়ি যেতে ট্রেনের ছাদে উঠছে মানুষ। ছবিটি বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তোলা। ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ চট্টগ্রাম, অক্টোবর ২৫, ২০১২
প্রতিদিন সকাল ৯টা থেকে রেল স্টেশনের নির্ধারিত কাউন্টারগুলোতে এসব আগাম টিকিট পাওয়া যাবে। ঈদের পরের টিকিট পাওয়া যাবে নির্ধারিত দিনের দশ দিন আগে থেকেই।
একই সময়ে মোবাইল ফোন ও অনলাইনেও টিকিট কাটা যাবে।
এ প্রক্রিয়ায় শুধু আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে এবং প্রত্যেক ক্রেতা চারটি করে টিকিট কিনতে পারবেন।
