২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির সময় বাড়লো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শেষ পর্বের (নিয়মিত) ভর্তির সময় বাড়ানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 05:48 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

আগামী ১৮ অগাস্ট হতে ২৬ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে ভর্তি হওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়েরর জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিপ্ততে এ তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nubd.info, nuadmission.info এবং nuadmission.com/mf-adm থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।