২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সড়ক অবরোধ, কুড়িগ্রাম-ঢাকা যান চলাচল বন্ধ

কার্যালয় ভাংচুরের প্রতিবাদে রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা সড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 12:28 AM

Updated : 25 Apr 2022, 07:02 PM

বুধবার রাত ১০টা থেকে শুরু হওয়া অবরোধের কারণে কুড়িগ্রাম ও লালমনিরহাট রুটে ঢাকাগামীসহ সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রংপুর জেলা পিকআপ মালিক সমিতির কার্যালয় ভাংচুরের পর সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ শুরু হয়।

জেলা পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টা ৪৫ মিনিটে মহসীন, পবর, ইমরান ও লাবলুর নেতৃত্বে ৮টি মোটরসাইকেলে করে ১৫-২০ জন সন্ত্রাসী এসে কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে চলে যায়।

এর প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে শ্রমিকরা রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করেছে বলে জানান তিনি।

মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আফওয়াজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা এবং অবরোধ তুলে নিতে শ্রমিকদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।