২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐক্য ধরে রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান নৌমন্ত্রীর

যুদ্ধাপরাধের বিচারের এই সময়ে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 10:57 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

মঙ্গলবার নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি বলেছেন, “যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলাদেশ পাপ ও কলঙ্ক মুক্ত হতে চায়। এই বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ইস্পাতদৃঢ় ঐক্য রাখতে হবে।”

জ্যাকমন হাইটসের এই সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া।

এতে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান। পরিচালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক শাহীন আজমল।

সভায় বক্তব্য রাখেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে ফাহিম রেজা নূর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া।