২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের এক সদস্য নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 09:14 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বুধবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনায় নিজামউদ্দিন (৩৫) নিহত হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মহাসড়ক পুলিশের কুমিরা থানার উপপরিদর্শক মো. শাহীন।

নিজামউদ্দিন সীতাকুণ্ড উপজেলার মসজিদ্দা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তার বাবার নাম বজল আহমেদ।

পুলিশ কর্মকর্তা শাহীন বলেন, মোটর সাইকেল চালিয়ে বাড়বকুণ্ড থেকে নিজ বাড়িতে ফিরছিলেন নিজাম। বাঁশবাড়িয়া এলাকায় চম্পা স্টিল মিলের সামনে চট্টগ্রামমুখী মুক্তা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই নিজামউদ্দিনের মৃত্যু হয়। বাসটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে।