২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে পরিবহন শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজারের রামুর একটি পরিত্যক্ত পেট্রোল পাম্পের কাছ থেকে এক পরিবহন শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 07:59 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বুধবার সকালে রামু-চৌমুহনী বাস স্টেশনের উত্তর পাশের ওই পেট্রোল পাম্পটির পেছনের একটি গাছ থেকে ঝন্টু বিশ্বাসের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

রামু থানার ওসি আপ্পেলা রাজু নাহা বলেন, এটা হত্যা না আত্মহত্যা তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ময়নাদতন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

ঝন্টু চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরি গ্রামের সুরেন্দ্র লাল বিশ্বাসের ছেলে।

অনেকদিন ধরে রামু উপজেলার পূর্ব মেরংলোয়া গ্রামের ভগ্নিপতির বাড়িতে থেকে পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতেন ঝন্টু।

স্থানীয় বাসিন্দা রতন দেওয়ানজী বলেন, কয়েক বছর আগে ঝন্টু বিশ্বাসের ভাগনে প্রদীপ চৌধুরীও একই স্থানে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন।