২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তে বাধা দেয়ায় বাড়িঘরে হামলা

নোয়াখালীর চাটখিল উপজেলায় উত্ত্যক্তকারীকে বাধা দেয়ায় বাড়িঘরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 04:23 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

মঙ্গলবার গভীর রাতে এ হামলার সময় তারা ভাংচুর ও লুটপাট চালায়। এতে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে একদল বখাটে দীর্ঘদিন থেকে ছাত্রীদেরকে উত্ত্যক্ত করে আসছে।

এ নিয়ে সোমবার আনু, করিম, মানিক, জসিম ও আলামসহ কয়েকজন বখাটে যুবকের সঙ্গে স্কুলের ছাত্রদের কথাকাটাকাটি হয়।

এর জের ধরে মঙ্গলবার রাত ২টার দিকে ৩০-৩৫ জন সশস্ত্র যুবক শংকরপুর গ্রামে পোদ্দার বাড়ির চারটি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। তারা হাতবোমার বিস্ফোরণও ঘটায়।

এ সময় মো. হারুন (১৪), আবুল হোসেন (৩৫), মো. আজিজ (২৫) ও আনোয়ারা (৬০) নামে চারজন আহত হন।

আহতদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী মেডিকিলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি ইব্রাহিম খলিল আরো জানান, সকালে ঘটনাস্থল থেকে পুলিশ হাতবোমার কিছু আলামত উদ্ধার করেছে। এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।