২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

দিনাজপুরের বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 06:06 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দেউরী এলাকায় দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক মজিবর  রহমান (৪৫) ও ট্রাকের যাত্রী বগুড়ার সোনাতলা উপজেলার জোতনালা গ্রামের  সামসুল হক (৪৫), নুরুন নবী (৩০) এবং জয়নাল (৫০)।

বিরামপুর থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মজিবর ও সামসুল মারা যায়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুরুন নবী ও জয়নাল।

এ ঘটনায় আহতদের বিরামপুর উপেজলা স্বাস্থ্যকমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।