২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জব্দ ৪ লাখ চিংড়িপোনা অবমুক্ত

চট্টগ্রাম নগরী থেকে জব্দ করা চার লাখ চিংড়ির পোনা নদীতে ছাড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 08:21 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

সোমবার বিকেলে জেলা মৎস্য কার্যালয়ের পক্ষ থেকে পোনাগুলি কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।

বিকাল ৫টার দিকে চান্দগাঁও থানাধীন কালুরঘাট সেতু এলাকায় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে পোনাগুলি আটক করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জব্দ চার লাখ গলদা ও বাগদা চিংড়ির পোনা কক্সবাজার জেলার পেকুয়া থেকে একটি ট্রাকে করে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছিল।

কামাল বলেন, এসময় ট্রাকে থাকা পাঁচ ব্যক্তি আটক হলেও কেউই পোনাগুলোর মালিক না হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

পরে পোনাগুলি কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়ে বলে জানান তিনি।