২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সলঙ্গায় বাসচাপায় দুইজন নিহত

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্ত্বরে বাসচাপায় দুই যুবক নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সলঙ্গার রয়হাটি গ্রামের আয়নাল সেখের ছেলে ভ্যানচালক আশরাফ আলী (৩০) ও একই থানার হাটিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু সুফিয়ান (১৮)।

এতে আহত আরেক যাত্রী একই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে আমিরুল ইসলামকে (২৫) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সার্জেন্ট ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে বগুড়াগামী একটি নৈশকোচ রিকশাভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আশরাফ ও সুফিয়ান মারা যান।

বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।