নান্দাইলে বিএনপি নেতা খুন
ময়মনসিংহের নান্দাইলে বিএনপির স্থানীয় এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত কামাল হোসেন রাজগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
রোববার সন্ধ্যায় ইফতারের পর বাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার পথে তিনি খুন বলে জানিয়েছেন নান্দাইল থানার ওসি খন্দকার জাহিদ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজের বাড়ি উলুহাটি থেকে পাশের বনাটি বাজারে যাওয়ার পথে আউটার গাতি এলাকায় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।”
ঘটনাস্থলেই মারা যাওয়া কামালের লাশ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এই হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ওসি।
