২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের ফাঁসির দাবিতে মানববন্ধন

মানবতাবিরোধী অপরাধে গোলাম আযমের ফাঁসির দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে উদীচী।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 05:32 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শনিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধ থেকে মানবাতবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদসহ অন্যদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানানো হয়।

এছাড়া নারী সমাজের প্রতি অশ্লীল কটুক্তি করায় হেফাজতে ইসলামের প্রধান আল্লামা শফির বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

কর্মসূচিতে দিনাজপুর উদীচীর শিল্পী ও কর্মীরা ছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন দিনাজপুর মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি রেজাউর রহমান রেজু, উদীচীর জেলা সভাপতি আসাদুল্লাহ সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু প্রমুখ।